● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় অজ্ঞানপার্টির চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে অসুস্থ ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম
কপি হয়েছে!

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞানপার্টির চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে দেলায়ার হাওলাদার (৫৫), তার মা মাহামুদা বেগম (৭৫) ও স্ত্রী লাইলী বেগম (৪৫) অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থরা সকলে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির লোক।

রোগীর স্বজন সুমন জানান, শনিবার বিকেলে লাল তীর বীজ কোম্পানির লোকপরিচয় দিয়ে তিন ব্যক্তি ওই বাড়িতে গিয়েছিলেন। সম্ববত তারাই অজ্ঞানপার্টির লোক। তারা বাড়ির লোকজনের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছে।ওই খাবার খেয়ে বাড়ির তিনজনই অজ্ঞান হয়ে পড়েছেন। জ্ঞান না ফেরায় রবিবার সকালে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগী সুস্থ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.সাইফুল ইসলাম বলেন, অসুস্থদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এদের মধ্যে লাইলী বেগমের জ্ঞান ফিরেছে। ধারনা করা হচ্ছে, চেতনানাশক কোনকিছু ব্যবহার বা সেবনের ফলে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন,কেউ অসুস্থদের বসতঘরের জানালা ভেঙ্গে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়েছে। আর ওই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।