● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সড়ক দুর্ঘটনায় চবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৪ পিএম
কপি হয়েছে!

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতার হোসেনের মৃত্যুতে চবি প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বেলা ১১:৩০ টায় বিভাগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মুনিরা নাসিরউদ্দিন, উক্ত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান ও প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস ও ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী এবং প্রভাষক সানজিদা শারমিন রীমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব জয়া দত্ত।

মাননীয় উপ-উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে মরহুম ড. আফতাব হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অত্যন্ত মিষ্টভাষী এ তরুণ শিক্ষক তাঁর নিজস্ব মেধা, প্রজ্ঞা ও জ্ঞান-গবেষণার জন্য খুব অল্প সময়ের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগ তথা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রিয়ভাজনে পরিণত হয়েছিলেন। মাননীয় উপ-উপাচার্য আবেগ-আপ্লুত কন্ঠে বলেন, ‘আমরা একজন মেধাবী, নিবেদিত প্রাণ এবং সম্ভাবনাময় শিক্ষককে হারালাম’। তিনি বলেন, এ তরুণ শিক্ষক অকালে চলে যাওয়া তাঁর পরিবার এবং দেশ-জাতির জন্য অপূরণীয় ক্ষতি। পরে মাননীয় উপ-উপাচার্য শোক বইতে শোক বাণী লিপিবদ্ধ করেন। মাননীয় উপ-উপাচার্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, এ গুণী শিক্ষকের মৃত্যুতে বিভাগে তিনদিন ব্যাপি শোক পালন করা হচ্ছে। শোক সভায় বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।