● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে কবর খুড়ে ১২ কঙ্কাল চুরি

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ও বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থান হতে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত রাতে দুবৃত্তরা কবরস্থানের কবর হতে কঙ্কালগুলো নিয়ে যায়। তবে ঘটনাস্থলে চোরদের পরনের কিছু কাপড় পাওয়া গেছে। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের ধারণা, কবর খুড়ে কঙ্কাল চুরির পর কবরস্থান লাগোয়া জলাশয়ে গোসল করে পুরনো কাপর ফেলে রেখে পরিষ্কার কাপর পরে কঙ্কালগুলো নিয়ে চলে গেছে তারা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, ঝলঝলি কবরস্থানের বিভিন্ন কবরের পাশে কুকুর চলাফেরা করছে। পরে বেশ কিছু কুকুর দেখে কবরস্থানে ছুটে যায় এলাকাবাসী। এসময় কয়েকটি কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পায় তারা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন এলাকায়। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা তাদের মৃত স্বজনদের কবরগুলো পরীক্ষা করে দেখে এর মধ্যে ১২টি কবর ফাঁকা।

কঙ্কাল চুর হওয়া কবরগুলোর মধ্যে একটি মুক্তিযোদ্ধা সোলেমান আলীর। পরে ফাঁকা থাকা কবরগুলোতে মৃতের স্বজনেরা মাটিচাপা দিয়ে দেন।

রাতে কঙ্কাল চোরেরা তাদের ব্যবহৃত পরনের কাপড় কবরের পাশে ফেলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মসফিকুল আলম হালিম জানালেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানালেন তিনি।