● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম
কপি হয়েছে!

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসার সময় খাগড়াছড়িতে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার হয়েছে। এ সময় তিন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার পুলিশ চেক পোস্টের সামনে থেকে এ বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়। সীমান্ত উপজেলা পানছড়ি থেকে আসার পথে খাগড়াছড়ি  সদর থানার উপ-পরির্দশক মো. মামুন ও  এ এস আই মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি মাহেন্দ্র তল্লাসী চালিয়ে ৯৭৫ পিচ ভারতীয় শাড়ীসহ তিন জনকে আটক করে। আটকৃতরা হলেন, বড়ুন চাকমা (২৩), বিকাশ চাকমা (২৩), মো সাইফুল ইসলাম(৩১)।

বড়ুন চাকমা পানছড়ি উপজেলার পূজগান ইউনিয়নের আর্থিক মনুর ছেলে, বিকাশ চাকমা একই ইউনিয়নের পিত্তলার চাকমার ছেলে ও মো. সাইফুল ইসলাম পানছড়ি ইউনিয়নের দমদম এলাকার মৃত  হানিফ এর ছেলে।

খাগড়াছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সরকারি কর ফাঁকি দিয়ে আমদানি করার অপরাধে আটক করা হয়েছে। এদের খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।