২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

‘বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে রক্তদান কর্মসূচী

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

“সচেতনতায় আমরা, মানবতায় আমরা সর্বত্রই আমরা দেশ ও দেশের মানুষের তরে” এই স্লোগানটি সর্বত্রই পৌঁছে দেওয়ার লক্ষে শহরে, গ্রামে, পারা-মহল্লায়, স্কুল- কলেজে সচেতনতার বার্তা নিয়ে ছুটে চলেছে ‘বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশনে’র সদস্যরা।

বুধবার (৮ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় নৈহাটি বালাম কোনাপাড়া দাখিল মাদরাসায়’ বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন-এর উদ্দ্যোগে রক্তদান বিষয়ক গণসচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার লক্ষে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৩০০ শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়।

এ সময় নৈহাটি বালাম কোনাপাড়া দাখিল মাদরাসার মাননীয় সুপার মহোদয় মাওলানা শফিকুল ইসলামের উদ্ভোদনের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। এছাড়াও উক্ত মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত কার্যক্রম সকাল ০৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত অব্যাহত থাকে। জানা যায়, এসময় প্রায় ৩০০ শতাধিক মানুষের রক্তের গ্রুফ নির্নয় করা হয়।

নৈহাটি বালাম কোনাপাড়া দাখিল মাদরাসার মাননীয় সুপার মহোদয় মাওলানা শফিকুল ইসলাম এই কার্যক্রমের জন্য মানববন্ধু ফাউন্ডেশন এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

‘বাংলাদেশ মানববন্ধু সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে রক্তদান কর্মসূচী

লিংক কপি হয়েছে!