ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত ড্যাফোডিল ইউনিভার্সিটি ফ্রেন্ডশীপ দাবা প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবা দল চ্যাম্পিয়ন পদক অর্জন করে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবা দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
