২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খুটামারা সদ্দারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, মৃত শিশু হাবিব একই এলাকার সাইজদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ইজিবাইক চার্জে দিয়েছিল শিশুটির চাচা সজিব। খেলার ছলে ইজিবাইকের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানবসত বৈদ্যুতিক তারের সকেটে হাত দেয় শিশুটি। এতে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় সে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক শুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রন্জু আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

লিংক কপি হয়েছে!