২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে চেক জালিয়াতির দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর থানা পুলিশের হাতে চেক জালিয়াতির দুইটি পৃথক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক এক নারী আসামি গ্রেপ্তার হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ঐ নারীর নাম আয়শা আক্তার সুমা (২২)। সে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকার আব্দুল জলিল আকনের মেয়ে।

পুলিশ জানায়, ২০২১ সালে সুমাকে আসামি করে ঢাকার মতিঝিল ও যশোর থানায় পৃথক দুইটি চেক জালিয়াতির মামলা হয়। ঐ মামলায় সুমার নামে ওয়ারেন্ট আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও সুমার নামে রাজাপুর থানায় আরো একটি ডিজিটাল মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় সুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে বলে জানায়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠিতে চেক জালিয়াতির দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামী গ্রেপ্তার

লিংক কপি হয়েছে!