● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় টানা ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০২ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপায় রোববার মধ্যরাত থেকে টানা বর্ষনে মাঠ ঘাট প্লাবিত, রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা। অতি প্রয়োজনে কেউ কেউ ঘর থেকে বের হলেও তার সংখ্যা ছিল অতি নগন্য। রাস্তায় যাত্রীবাহী গাড়িও ছিলোনা চোখে পড়ার মতো। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে খেটে খাওয়া মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে একই পরিস্থিতি সর্বত্র। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিন্মচাপের প্রভাবে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যহত রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের এর চেয়ে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এরফলে ভাঁঙ্গা বেরীবাঁধ দিয়ে পানি প্রবেশ করে চরকারফারমা, চরকাজল, চরবিশ্বাস, নলুয়াবাগী, গোলখালী, ডাকুয়া, কলাগাছিয়া, আমখোলা ও পৌরসভাসহ অন্তত: ৮টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও পুকুর, মাছের ঘের ও ফসলের ক্ষেত ডুবে একাকার হয়েছে। আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে সাগর উত্তাল থাকায় অধিকাংশ ট্রলার ও নৌকা ইতিমধ্যে নিরাপদে ঘাটে ল ফিরেছে। ট্রলার ও মাছধরা নৌকা সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার জন্য মাইকিং করেছে কোষ্টগার্ড।

আবহাওয়া অফিষ সূত্র জানায়, উপকূলীয় এলাকায় দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরে (০৩) নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। দেশের উপকূলীয় ১৫ জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ০১-০২ এর অধিক জলোচ্ছ্বাসের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া আরও দুই-তিন দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।