● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে ওমর আলী (৪৫) নামে ওই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মামলায় আটক দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত ধর্ষক ওমর আলী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে বর্তমানে তেঁতুলিয়া উপজেলার সিদ্দিকনগরে থাকতো। সে পেশায় একজন ভ্যান চালক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার নানীর অসুস্থ্যতার কথা শুনে সকালে শিশুটির মা ও বোনের সাথে সিদ্দিকনগর এলাকায় যায়। সন্ধায় বড় বোন (৮)কে সাথে নিয়ে অভিযুক্তের মেয়ের সাথে ওমর আলীর বাড়িতে খেলা করছিল। এক পর্যায়ে ওমর আলী মেয়ে ও শিশুটির বড় বোনকে অন্য কাজে বাড়ির বাইরে পাঠায় ওমর আলী। এর ফাকে শিশুটিকে একলা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। একসময় সাত বছর বয়সী ওই শিশু চিৎকার দিয়ে বাড়িতে বের হয়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে সব ঘটনার কথা খুলে বলে।
এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে রাতেই তেঁতুলিয়া মডেল থানায় ওমর আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে শিশুটির পরিবার। এদিকে অভিযোগের পরপরেই ওমর আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় ওমর আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করায় রোববার (১১সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।