● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্রীড়াঙ্গন

এশিয়া কাপের সর্বোচ্চ রান রিজওয়ানের

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম
কপি হয়েছে!

টি-টোয়েন্টি ফরম্যাটে গতকাল শেষ হওয়া এশিয়া কাপের ১৫তম আসরে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ৬ ম্যাচের ৬ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন রিজওয়ান। ৫৬ দশমিক ২০ ব্যাটিং গড়ে তার স্ট্রাইক রেট ১১১ দশমিক ৫৭।
রিজওয়ানের হাফ-সেঞ্চুরিগুলো ছিলো-গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮, সুপার ফোরে ভারতের বিপক্ষে ৭১ ও ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৫৫ রান।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ভারতের বিরাট কোহলি। রিজওয়ানের চেয়ে ১ ম্যাচ কম খেলে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২৭৬ রান করেছেন কোহলি। তার ব্যাটিং গড় ৯২। স্ট্রাইক রেট ১৪৭ দশমিক ৫৯।
২০১৯ সালের নভেম্বরের পর এবারের এশিয়া কাপের মঞ্চে আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান কোহলি। সুপার ফোরে ভারতের শেষ ম্যাচে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি।
গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৫৯ এবং সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৬০ রান করেছিলেন কোহলি।
এই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। টাইগারদের পক্ষে সবচেয়ে বেশি ৭২ রান করেন মোসাদ্দেক হোসেন।
এশিয়া কাপের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ৬ ৬ ২৮১ ৫৬.২০ ১১৭.৫৭
বিরাট কোহলি (ভারত) ৫ ৫ ২৭৬ ৯২.০০ ১৪৭.৫৯
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) ৫ ৫ ১৯৬ ৬৫.৩৩ ১০৪.২৫
ভানকুা রাজাপাকসে (শ্রীলংকা) ৬ ৬ ১৯১ ৪৭.৭৫ ১৪৯.২১
পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা) ৬ ৬ ১৭৩ ৩৪.৬০ ১১৫.৩৩