● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শুদ্ধ সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে ময়মনসিংহের সংস্কৃতিকর্মীরা তাদের পূর্বসূরীদের অর্জনগুলো ধারণ ও লালন করে বলিয়ান হতে চায়

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ এএম
কপি হয়েছে!

সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ-এর বিশেষ সাধারণ সভায় ঐতিহ্য সংস্কৃতির শহরের শতাধিক সংগঠনের প্রতিনিধিদের বক্তব্যে এমন ধ্বনিই উচ্চারিত হয়।

গত রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে (জেলা পরিষদ, ময়মনসিংহ) সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের বিশেষ সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে সংস্কৃতিসেবীরা এমন কথা বলেছেন।

কবি, লেখক ও জোটের যুগ্ন আহবায়ক ফরিদ আহমদ দুলাল-এর সভাপতিত্বে জোটের সাবেক আহবায়ক সফল সাংস্কৃতিক সংগঠক প্রয়াত আমীর আহাম্মদ চৌধুরী রতন এর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই বিশেষ সভা শুরু হয়।

বিশেষ এই সাধারণ সভার আলোচনায় বক্তারা আরও বলেন আমাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে ভিন্ন দিকে ধাবিত করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি অপতৎপরতা শুরু করেছে। এ অবস্থায় সংস্কৃতিকর্মীদের এগিয়ে আসতে হবে; কেন-না সাংস্কৃতিক কর্মীরাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াই সংগ্রামে এগিয়ে থাকে। তাই যারা আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাদ দিয়ে হিরো আলমের তথাকথিত অপসংস্কৃতিকে প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের প্রতিহত সবাই আজ ঐক্যবদ্ধ। জেলার প্রতিটি সাংস্কৃতিক কেন্দ্রে সুস্থ ধারার সংস্কৃতি নিশ্চিত করার লক্ষ্যে সংস্কৃতির শহর ময়মনসিংহকে সাংস্কৃতিক পল্লী হিসেবে গড়ে তোলার দাবী জানানো হয়। সেই সাথে অপসংস্কৃতির ধারক যারা তাদের সাংস্কৃতিক অঙ্গনে বয়কট করার হুঁসিয়ারী দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন লোক কৃষ্টি সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট এম এ কাশেম, সত্যের সন্ধান লোক সাংস্কৃতিক সংস্থার সভাপতি শাহ্ সাইফূল আলম পান্নু ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুদু, বাংলার মুখ এর সভাপতি লে. কর্নেল (অব) ড.শাহাব উদ্দিন, বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন, নাট্যাঙ্গন নাট্য পরিবারের সাধারণ সম্পাদক সাইফুল এহসান জহির, বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার, অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর প্রমুখ।

সভার সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ শাখার বর্তমান সদস্য সচিব, এডভোকেট আব্দুল মোত্তালেব লাল।

আলোচনা সভা শেষে ৯০ দিন মেয়াদের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে কবি ও লেখক ফরিদ আহমদ দুলালকে আহ্বায়ক, এডভোকেট এম এ কাশেম, শাহ্ সাইফুল আলম পান্নু,কর্নেল (অব) ড. শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম দুদু, অধ্যাপক দিলরুবা শারমিন ও সাইফুল এহসান জহিরকে যুগ্ম আহবায়ক এবং এডভোকেট আব্দুল মোত্তালেব লালকে সদস্য সচিব, সকল সংগঠনের প্রধানদের সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।