● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানের আগে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আংশিক অনুমোদন দেয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে পৌরসভার চরনিখলা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভি.পি রফিকুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান মিলন, উৎপল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পৌরসভা সহ ১১টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ হাসান মাহমুদকে সভাপতি ও রানা আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট ঘোষণা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।