এদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে।তারই সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে। নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে সামাজিক – সম্প্রীতি সমাবেশের অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ওয়াহেদ কবীর খান, ঝালকাঠি পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মোঃলিয়াকত আলী তালুকদার,জেলা আওয়ামীলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌর প্যানেল মেয়র বাবু তরুণ কর্মকার,ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ রেজাউল করিম জাকির,ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ হাফিজ আল মাহমুদ,সদর উপজেলা পরিষদ ও ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর উপস্থিত ছিলেন।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে নলছিটি উপজেলার বিভিন্ন খাল-বিল,মরা নদী,পোল্ডার, নদীর কোল ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দলীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন। দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তাদের সাথে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন।
এদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না : নলছিটিতে আমির হোসেন আমু
