● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ পিএম
কপি হয়েছে!

আজ বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এক লাখ ৮৯ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে । তার মধ্যে ছেলে ৮১ হাজার ৫১৯ জন, মেয়ে এক লাখ ৮ হাজার ১৪৫ জন। ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি ২৬ হাজার ৬২৬ জন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫৫ হাজার ৩৩৪ জন, মানবিক বিভাগ থেকে ৬৯ হাজার ৪৪০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে । নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । এ ৬ জেলার ১ হাজার ৭৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী কুমিল্লা জেলায়- ৬৫ হাজার ১৫৪ জন। এছাড়া নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৮১৭ জন, ফেণী জেলায় ১৮ হাজার ৫৩৯ জন, লক্ষ্মীপুর জেলায় ১৬ হাজার ৭৫৮ জন, চাঁদপুর জেলায় ২৮ হাজার ১৮৫ জন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৮ হাজার ২১১ জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ড. মোঃ আসাদুজ্জামান বাসসকে জানান, এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার পরীক্ষায় কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এবছর পরীক্ষা দুই ঘন্টায় শেষ হবে। সকাল ১০টার পরিবর্তে বেলা ১১ টায় অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও অন্যান্য বছরের মত পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুছ সালাম বাসসকে বলেন, সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আধাঘণ্টা পূর্বে হলে প্রবেশ করার জন্য বলা হয়েছে। পরীক্ষা হবে দুইঘণ্টা।