● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঠিকাদার ও শ্রমিকদের মান উন্নয়নে গলাচিপায় প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র যৌথ আয়োজনে টেকসই ও উন্নত মানের কাজের লক্ষ্যে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের প্রথম ব্যাচের একদিনের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গলাচিপা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) আর্থায়নে রাজ মিস্ত্রী, রং মিস্ত্রী, ইলেক্ট্রেনিকস শ্রমিক ও ঠিকাদারদের নিয়ে প্রকল্পের এবং উন্নয়ণ কাজের টেকসই গুনগত কাজের মান বজায় রাখার স্বার্থে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রকল্পের (ইউ ডি এফ) প্রতিনিধি স্বপন কুমার গনপতি। এসময় প্রশিক্ষনে কাজের গুণগত মান ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। এই প্রশিক্ষনে কাজের গুনগত মান ভালো হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির বাস্তবায়নে এ প্রশিক্ষনে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটর ও প্রতিদিনগন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এমাদুল মাঝি, সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফয়সাল, সহ সভাপতি নিজাম মৃধা,সাংগঠনিক সম্পাদক মোঃ মনির সহ সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত রাজ মিস্ত্রি,রং মিস্ত্রির প্রতিনিধিরা। এছাড়া আজ ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি চলছে।