২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পর্যায়ে সিএসজি প্রশিক্ষণের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এম.পি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শামস আবরার রিদম ও ডাঃ মিরাজ উদ্দিন এবং স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ। অন্যান্যদের মধ্যে ট্রেনিং ফ্যাসিলেটর সিএইচসিপিবৃন্দ, স্বাস্থ্য সহকারীবৃন্দ, পরিবার কল্যাণ সহকারীবৃন্দ, এমএইচভি বৃন্দ ও অংশগ্রহণকারী কমিউনিটি ক্লিনিকের সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ। এসময় ৩নং কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন পুলু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পর্যায়ে সিএসজি প্রশিক্ষণের উদ্বোধন

লিংক কপি হয়েছে!