● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৪ এএম
কপি হয়েছে!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি রবিবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন।তিনি সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ঢাকায় এসি রুমে বসে জনগন বেহেস্তে আছে বলছেন ? গ্রাম অঞ্চলে আসেন, দেখেন জনগন কোন অবস্থায় আছে। নিত্যপন্য দ্রব্যের মূল্য যে ভাবে বাড়িয়েছেন তাতে জনগনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, এখনো সময় আছে সাধারন জনগনের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগন ক্ষমা করলে ও করতে পারেন। রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার এবং কর্মী নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে এ সমাবেশের আয়োজন করেন উপজেলা বিএনপি।উপজেলা বিএনপির সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমূখ।