২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

 

ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাচনে ময়মনসিংহে চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান,জাসদ (ইনু) সমর্থিত এবং মহনগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল ইসলাম রানা ও মো.হামিদুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান,জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৯ জন।জেলায় মোট ভোটার সংখ্যা দুই হাজার ৮৯ জন,যার মধ্যে পুরুষ এক হাজার ৫৯৮ আর নারী ভোটার রয়েছেন ৪৯১ জন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী

লিংক কপি হয়েছে!