● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ব্রহ্মপুত্র নদ খননে সমন্বিত পরিকল্পনা অভাব, ভাঙন রোধে স্থানীয়দের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রাহ্মপুত্র নদে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রস্তুতি। এর ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে পুরো গ্রাম। এখন ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাছে বাসিন্দাদের।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের দপ্তরপাড়া গ্রামের বাসিন্দারা ব্রাহ্মপুত্র নদ সংলগ্ন বাড়ির পাশ হতে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করেন। এ গ্রামের ভুক্তভোগীদের চাপা ক্ষোভ রয়েছে ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলনের ওপর। রাক্ষুসে এ মেশিন এর ব্যবহারে ৭’শ পরিবারের আশ্রয়স্থল হারানোর শঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন বসানো। মূল নদীর বাহিরে নদী খনন ও বালু উত্তোলনের জন্য বসানো হয়েছে বিশাল শক্তিশালী ড্রেজার মেশিন। যে মেশিন চালু হলে ভাঙনে বিলিন হয়ে যেতে পারে মরিচারচর দপ্তর পাড়া এলাকার প্রায় ৭শত পরিবার।

মানববন্ধন কালে এলাকাবাসী জানান, তাদের বাড়িঘর নদী ভাঙন কবল থেকে রক্ষা ও ড্রেজার মেশিন দিয়ে মূল নদীর বাহিরে গিয়ে খনন কাজ ও বালু উত্তোলন বন্দের জন্য উর্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দিদার আলম বলেন, আমরা নদী খননের জন্য কেবল ড্রেজার মেশিন বসিয়েছি। এলাকাবাসীসহ সবার সাথে আলোচনা করে পরে কাজ শুরু করা হবে। এলাকাবাসীর ক্ষতি হলে বা ভাঙন হলে তাহলে বিষয়টি আমরা দেখবো।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, স্থানীয়রা আমার কাছে একটি অভিযোগ দিয়েছে, অভিযোগ হাতে পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে। আপাতত ড্রেজার মেশিন বসানো হয়েছে কিন্তু এখনো বালু উত্তোলনের কাজ শুরু হয় নাই। সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কাজ শুরু হবে।