২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধু ফরিদা বেগম হত্যা মামলায় স্বামী সরোয়ার শেখকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ প্রদান করেন। এছাড়া এ মামলায় অপর ৩ আসামীকে খালাস প্রদান করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুলাই মধুখালীর নওপাড়া গ্রামের গৃহবধু ফরিদা বেগমকে যৌতুকের দাবীতে মারপিট করে স্বামী সরোয়ার শেখ। পরে স্বামীর বাড়ী থেকে ফরিদার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় সরোয়ার শেখ, মা সাহেরা বেগম ও দুই মামাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় ঘোষনা করা হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

লিংক কপি হয়েছে!