● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর অহেতুক হামলা চালাচ্ছে: কৃষিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম
কপি হয়েছে!

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিএনপি রাজপথে উস্কানিমূলক কর্মসূচি দিচ্ছে।সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর অহেতুক হামলা চালাচ্ছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথ দখল করতে আসলে তা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর বিএডিসি সার্কেল অফিস কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রতিদিন আন্দোলনের নামে বিএনপি উস্কানিমূলক স্লোগান, অহেতুক কথাবার্তা এবং পুলিশের উপর হামলার প্রতিযোগিতা শুরু করেছে। এসব করে তারা আন্দোলনে আছে সেটা দেখাতে চায়, আমরাও জানি।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কৃষি, বাণিজ্য, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। চালের দাম নিয়ন্ত্রণে সরকার ওএমএস, টিসিবিসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে। সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে সরকার নির্দিষ্ট দাম নির্ধারণ না করে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিছু কিছু মিল মালিক সিন্ডিকেট করে হঠাৎ করে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐসব মিলারদের চিহ্নিত করে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতা-কর্মী প্রমূখ।