● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

মায়ের অনুমতি পেলে ভর্তি হবো : বেলায়েত শেখ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৭ পিএম
কপি হয়েছে!

গাজীপুরের ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তার রোল নম্বর ২২৩১৩১-০০০৫।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত শেখ। দুপুর ২টায় ফল প্রকাশিত হলে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি।

বেলায়েত শেখ গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।

সোমবার দুপুরে ফেসবুকে বেলায়েত শেখ লেখেন, ‘আলহামদুলিল্লাহ’ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাস করেছি।মায়ের অনুমতি পেলে ভর্তি হবো ইনশাল্লাহ।’

১৯৬৮ সালে জন্ম নেওয়া বেলায়েতের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিলেন প্রবল আগ্রহী। তবে দারিদ্র্যের কারণে স্বপ্ন অধরাই থেকে যায়। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠেনি। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।

উল্লেখ্য, চলতি বছর ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৫৮ নিয়ে পাস করেন বেলাযেত। এরআগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেননি।