২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে ৫ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন আ.ক.ম মোজাম্মেল হক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি।

এসময়ে প্রধান অতিথি ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে ধোবাউড়া, হালুয়াঘাট, তারাকান্দা ও ঈশ্বরগন্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কান্তি চক্রবর্তী, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহে ৫ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন আ.ক.ম মোজাম্মেল হক

লিংক কপি হয়েছে!