২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে দাখিল পরীক্ষায় দিতে আসা ৬ ভুয়া পরীক্ষার্থী আটক, জড়িত ২ শিক্ষককে কারাদন্ড

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৬ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ভুয়া পরীক্ষার্থীদের প্রক্সি পরীক্ষা দিতে সহযোগীতা করা ও তাদের সাথে জড়িত থাকার অপরাধে দুই শিক্ষককে আটক করে ৬ ও ৩ মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ।
মঙ্গলবার ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের গাউছিয়া রাহমানিয়া হুসাইনিয়া আলিম মাদ্রসা কেন্দ্র-২ তে এই ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত ২ জন শিক্ষক হাকিমিয়া হাবিবিয়া গাউসুল আজম (র.) বালিকা দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো. সোলাইমান ৬ মাস ও একই মাদ্রাসার সহকারী মাওলানা মো. সাদেকুর রহমানকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।
আটককৃত ৬ প্রক্সি শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের মুছলেখা রেখে অভিভাবদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।বহিষ্কার হওয়া ৬ জন পরীক্ষার্থী হাকিমিয়া হাবিবিয়া গাউসুল আজম (র.) বালিকা দাখিল মাদ্রসার শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের হাকিমিয়া হাবিবিয়া গাউসুল আজম (র.) বালিকা দাখিল মাদ্রসার ২২ জন শিক্ষার্থী মাদরাসা পরীক্ষা কেন্দ্র-২ এ পরীক্ষায় অংশ করেন।
এদের মাঝে ০৬ জন পরীক্ষার্থীর বদলি পরীক্ষা অন্যরা দিচ্ছেন এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত পরীক্ষার্থীর স্বাক্ষর, রেজি. কার্ড ও প্রবেশ পত্রের ছবির সাথে পরীক্ষার্থীদের চেহারার মিল না থাকায় ৬ ভূয়া পরীক্ষার্থীকে আটক ও তাদের সাথে জড়িত থাকার অপরাধে ২ জন শিক্ষককে আটক করে ৬ ও ৩ মাসের সাজা প্রদান করেন ।
কটিয়াদী উপজেলা নির্বাহী অসিফার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, ৬ ভুয়া পরীক্ষার্থী ও ২ শিক্ষককে আটক করা হয়েছে। ৬ ভুয়া পরীক্ষার্থীদের বয়স ১৮ বছরের কম হওয়া তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মুছলেখা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আটককৃত শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তাদেরকে সহযোগীতা করা অপরাধে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইনে মো. সোলাইমান ৬ মাস ও সাদেকুর রহমানকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

কটিয়াদীতে দাখিল পরীক্ষায় দিতে আসা ৬ ভুয়া পরীক্ষার্থী আটক, জড়িত ২ শিক্ষককে কারাদন্ড

লিংক কপি হয়েছে!