● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মোংলা বন্দর কর্মচারী সংঘের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৫ পিএম
কপি হয়েছে!

মোংলা বন্দরের পশুর চ্যানেল ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশি জাহাজ আগমন বন্ধ হয়ে যাবে। একই সাথে পদ্মা সেতুর সুফল ব্যহতসহ বাধাগ্রস্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের উন্নয়ন। এছাড়া এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানি রফতানিসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন বাস্তবতায় ড্রেজিং বন্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বন্দর কর্তৃপক্ষের মুল ফটকের সামনে প্রায় তিন’শ মিটার বিশাল মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবি করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের আয়োজনে এতে বক্তব্য রাখেন, সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ মবক ইউনিটের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান শাকিব সহ অনেকে।

এসময় বক্তারা আরও বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমনে নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের কুচক্রী মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে। এই বন্দরসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা নির্বাহ বন্ধ হওয়ার উপক্রম থেকেও এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তারা।