● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নতুন ঘর পাচ্ছে রূপনার পরিবার

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ পিএম
কপি হয়েছে!

সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ান বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবার রাঙ্গামাটিতে সরকারিভাবে ঘর পাচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাঙ্গামাটিতে রূপনা চাকমার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাঙ্গামাটি জেলা প্রতিনিধির সাথে আলাপকালে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার ঘর নির্মাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আমি নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলুর রহমানকে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশ দিয়েছি।
ইউএনও আজ বিকেলেই এলজিইডির প্রকৌশলীকে নিয়ে ঘর নির্মাণের ব্যাপারে সরেজমিন দেখে আসবেন। আশা করছি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রূপনা চাকমার পরিবারকে এটি করে দিতে পারবো।’
রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইয়া আদাম গ্রামে।
এর আগে গতকাল মঙ্গলবার সাফ নারী ফুটবলে বাংলাদেশ জাতীয় দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় রাঙ্গামাটির জেলা প্রশাসক রূপনা ও ঋতুপর্ণার বাড়িতে মিষ্টি এবং ফলমূলসহ নানা উপকরণ নিয়ে যান। এ সময় তিনি রূপনা ও ঋতুপর্ণার মায়ের হাতে দেড় লাখ টাকা করে চেক তুলে দেন।