● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৯ পিএম
কপি হয়েছে!

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও জেলার সকল উপজেলার সকল হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ব্যাপক অনিয়ম দূর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের ডিবি রোড়ের নাট্য সংস্থার সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক মঞ্চ এর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চ আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবির তনু, নুর মোহাম্মাদ বাবু, শহিদুল ইসলাম, অঞ্জলি রানী দেবী, মৃনাল কান্তি বর্মন, এ্যাড. মোঃ আলী প্রামানিক, খিলনরবি দাস,উম্মে নিলুফার তিন্নি, কাজী আব্দুল খালেক প্রমূখ। এ প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন এ্যাড.ফারুক কবীর।

বক্তাগণ বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবত নানা সংকটে নিমজ্জিত। ডাক্তার নার্স, যন্ত্রপাতির সংকট, নানা প্রকার অনিয়ম দূর্নীতি অব্যবস্থাপনাসহ বহু সমস্যায় জর্জরিত হাসপাতাল। এখানে সরকারি ভাবে বরাদ্দ এক্সরে, আলট্রা সনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার হয় না। প্রেসক্রিপশন অনুযায়ি পর্যাপ্ত ঔষধ মেলেনা চিকিৎসা নিতে আসা রোগীদের। একটু গুরুতর হলেই নানা অজুহাতে রোগীদের রংপুর, বগুড়ায় রেফার্ড করা হয়। রোগীর স্বজনদের সাথে দূর্ব্যবহার, দালালের দৌরাত্ব, বরাদ্দ অর্থ লুটপাট করে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, টয়লেট ব্যবস্থার চরম অপরিচ্ছন্নতা, দূর্গন্ধযুক্ত পরিবেশসহ নানা অনিয়ম দূর্নীতি অব্যবস্থাপনার কথা তুলে ধরেন । বক্তারা উক্ত ঘটনাগুলোর দ্রুত সকল সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও সমাবেশে গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ সেতু নির্মান, দ্রুত ঘাঘট লেকের অবৈধ দখল মুক্ত করে উন্নয়ন করণ, রামসাগর ট্রেন পুনঃ চালু, জেলায় গ্যাস সংযোগ প্রদান, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন যোক্তিক দাবি তুলে ধরেন বক্তারা।