● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ময়মনসিংহ সিটিকে শতভাগ আলোকিতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি- মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০২ পিএম
কপি হয়েছে!

আজ সন্ধ্যা থেকে কাচারি জামে মসজিদ থেকে আমপট্টি, দূর্গাবাড়ি রোড, আমলাপাড়া রোড, মৃত্যুঞ্জয় স্কুল রোড, হরিকিশোর রায় রোড, বড় বাজার, ছোট বাজার, স্বদেশী বাজার এবং কালীবাড়ি মরহুম ফজলে হক সড়কে জ্বলতে শুরু করেছে আধুনিক এলইডি বাতি। নতুন সড়কবাতিতে সড়কসমূহ হয়ে উঠেছে আরও আলোকিত, আরও নিরাপদ।

আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরী ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের এসব সড়কের পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মেয়র এ সময় বলেন, উদ্বোধনকৃত সড়কসমূহের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাকি সড়ক গুলোও ধীরে ধীরে আলোকিত হবে। নাগরিক স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিশ্চিতে এবং শতভাগ আলোকিতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি।
মেয়র আরও বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন জুড়ে ৬ হাজার ৬৭৩ টি পোলসহ সড়কবাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বছরের মধ্যে এসব সড়কবাতি শহরকে আলোকিত করবে।
উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র -১ আসিফ হোসেন ডন,
৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান,
৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, এ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।