● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বিশ্ব নদী দিবস উপলক্ষে সাভারে র‍্যালি ও আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১ পিএম
কপি হয়েছে!

বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ঢাকার সাভারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ সহ বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইড ও সাভার উপজেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ।

পরে, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান, ইতোমধ্যে সাভারে নদ-নদীর দূষণকারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও দূষণ বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। পাশাপাশি নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির কাজও চলমান রয়েছে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার প্রমুখ সহ বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইড ও সাভার উপজেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ।