● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ও সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেক পোষ্টের সামনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যেরা। গতকাল রবিবার রাতে ও সোমবার ভোররাতে এ অভিযান দুটি চালানো হয়।

আটককৃতরা হলো সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল কোহাইগড় প্রথম খন্ড এলাকার মোঃ আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২) ও সিলেটের জকিগঞ্জ থানার আমলসিধ এলাকার মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২), চাঁদপুর জেলার সদর থানার দক্ষিণ বালিয়া এলাকার আব্দুল হক পাটোয়ারীর ছেলে রাকিব হোসেন (২০) ও ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল থানার উওরগাঁও এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের বড় একটি চালান আসছে।

এরই ধারাবাহিকতায় চেকপোস্ট বসিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়েছে। আরেক অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকার দায় স্বীকার করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।