● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠিতে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানাতে প্রধান শিক্ষকের টালবাহনা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুর উপজেলার ১৫ নং শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টানিয়ে পুরাতন ভবনে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষার্থীদের অভিবাবক সহ সাধারণ জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই বিদ্যালয়ের অফিস কক্ষের কোথাও জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো নেই।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের নতুন ভবনে দুই মাসেরও বেশি সময় যাবৎ শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও প্রতিষ্ঠানের অফিস কক্ষ সহ কোথাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি টানায়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুই মাসেরও বেশি সময় ধরে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে প্রধান শিক্ষক ড্রিল মেশিন নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে হাজির হয় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর জন্য।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির দুঃখ প্রকাশ করে বলেন, এতদিন ড্রিল মেশিন না পাওয়ার কারনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ অন্যন্য ছবি লাগাতে পারিনি। আমার ভুল হইছে এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখ জনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।