● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় রসুলপুর বাজারের সরকারি জায়গা দখল নিয়ে দোকান ঘর উত্তোলন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের সরকারি জায়গা দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করছেন রসুলপুর বাজারের ব্যবসায়ী সত্য বিশ্বাস।গত বুধবার গভির রাতে বাজারের সরকারি ফাঁকা জায়গায় দোকান ঘর উত্তোলন করেন জয়পুর গ্রামের মৃত হরে কৃষ্ণ বিশ্বাসের ছেলে সত্য বিশ্বাস। স্হানীয় লোকজন ও বাজারের দোকাদাররা অনেকেই বলেন,বাজারের মধ্যে ফাঁকা সরকারি জায়গাটি সকালে এসে দেখি দোকান ঘর। বাজারে আসা লোকজন বলেন দুধ বাজারের প্রবেশ পথ বন্ধ করে দোকান ঘর উত্তোলন করায় বাজারে চলাচল ব্যহত হচ্ছে। পাশাপাশি বাজারের দোকান গুলোতে মালামাল আনা নেওয়া করতে অসুবিধা হচ্ছে। দোকানদাররা বলেন কয়েকদিন আগে একই বাজারের মধ্যে সরকারি জায়গা আনসার বিডিবির ক্লাব ঘরটি বিক্রি করায় কিনে নেয় জয়নাল নামে এক ব্যাক্তি।সেও টাকা পয়সার বিনিময়ে সরকারি জায়গায় গড়ে তুলছে পাকা দোকান ঘর। তার সপ্তাহ না পার হতেই আবারও বাজারের সরকারি জায়গা দখল হলো।রাতের আধাঁরে সরকারি জায়গা দখল করার বিষয় সত্য বিশ্বাস বলেন আমি ফুটপাতে দোকান করতাম তাই সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করছি।এব্যপারে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া কে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। তবে একাধিক সূত্রে জানা যায় চেয়ারম্যান কামাল হোসেনের হাত রয়েছে বাজারের সরকারি জায়গা দখলের ক্ষেত্রে। বাজারের মধ্যে সরকারি জায়গা দখল মুক্ত করতে জেলা প্রশাসক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন বাজারের দোকানদার সহ এলাকাবাসী।