২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত, আহত-১

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ তামিম হাওলাদার (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত, এবং আহত হয়েছে ১ জন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বটতলা জোড়াপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার দক্ষিন চেঁচরী (সাইটকুড়া) গ্রামের আব্বাস হাওলদারের ছেলে তামিম। এ বছর দক্ষিন চেঁচরী হারিসিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।

দুপুরে কাঠালিয়া থেকে মোঃ তামিম মোটরসাইকেলে প্রতিবেশী রাকিব হাওলাদারকে নিয়ে বাড়িতে রওয়ানা হয়। পথে বটতলা জোড়াপুল এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ দুইজনই খালের মধ্যে পড়ে যায়। এ সময় নিখোঁজ হয় দাখিল পরীক্ষার্থী তামিম। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী এসে এক ঘণ্টার চেষ্টায় তামিমকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। রাকিবকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি মোঃ মুরাদ আলী জানান, নিহতের লাশ আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত, আহত-১

লিংক কপি হয়েছে!