● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে একটি মামলাকে ধামাচাপা দিতে ৩ টি মামলা দায়ের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামের নিবাসী হাবিব লস্কর জানান , তিনি গত ১২/০৯/২২ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলী আদালত ফরিদপুর এ , শেখ মনির , শেখ কামরুল , রাজু শিকদার , শওকত , শামীম প্রমাণিক ও মঞ্জু শেখ  ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে একটি চাদাবাজী ও দেশীয় অস্র সস্র নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আমার আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান ।আমি এই বিষয়ে আদালতে একটি   মামলা দায়ের করি ।  
আমার ঐ মামলাকে ধামাচাপা দেবার জন্য আমার বিরুদ্ধে একই আদালতে আমার প্রতিপক্ষরা আসমা বেগম  তার ভাই মামুনকে , আনোয়ারা বেগম  তার ছেলেকে ও শেখ পাঞ্জু হোসেন কে সৌদি আরব পাঠাবো বলে ৪/৫ লক্ষ টাকা আমাকে দিয়েছে বলে গত ২০/০৯/২২ ইং তারিখে আমার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করান ।  যার চরভদ্রাসন সি আর নং – ১১৮/২২ , চরভদ্রাসন সি আর নং- ১১৯/২২ , চরভদ্রাসন সি আর নং- ১২০/২২   ।   
হাবিব লস্কর আরো জানান , এই গ্রুপটি আমাকে বিভিন্ন ভাবে আমার মামলা প্রত্যাহার করার জন্য প্রান নাশের হুমকি দিচ্ছে এবং মামলা প্রত্যাহার না করলে আমাকে ও আমার পরিবারকে খুন – খারাপি করবে । আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি । আমার বিষয়টি প্রশাসন ও ফরিদপুর সংসদীয় – ৪ আসনের সাংসদ জনবান্ধব  মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে সুদৃষ্টি দেবার জন্য আমি ও আমার পরিবার বিশেষ করে অনুরোধ জানাচ্ছি । 
মামলার বিষয়ে আসমা বেগম , আনোয়ারা বেগম ও পাঞ্জু হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি ।  
আদালতে মামলা দায়েরের বিষয়ে চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম জানান , মামলার কাগজ আদালত থেকে  এসেছে কিনা আমি অবগত নই।