২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‍্যালী

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

নীলফামারীর ডিমলায় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (২৮-সেপ্টেম্বর)২০২২ খ্রিস্টাব্দ সকালে উপজেলা আওয়ামী লীগের জমকালো আয়োজনে ডিমলা বিজয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বেরিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷

আলোচনা সভায় সাংসদ আফতাব উদ্দিন সরকার’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু’র সঞ্চালনায় মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রবক্তা স্বপ্নদর্শী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র শুভ জন্মদিন উপলক্ষে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা।

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, মহিলা আওয়ামী, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্য লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী অংশ গ্রহণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‍্যালী

লিংক কপি হয়েছে!