২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

প্রধানমন্ত্রী জন্মদিনে জন্ম নেয়া নবজাতকরা পেলো বিশেষ উপহার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

৭৬-এ পা দিলেন বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্মদিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া (অপারেশন ও স্বাভাবিক) সকল শিশুকে উপহার প্রদান করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন যে সকল শিশুদের জন্ম হয়েছে তাদের প্রত্যেককে উপহার এবং হাসপাতালে মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান ঈশ্বরগঞ্জ হাসপাতালে আজ জন্ম নেয়া শিশুর মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। শিশুদের উপহারের মধ্যে ছিলো নবজাতকদের ব্যাবহারযোগ্য প্রসাধনী ও পোশাক।

জানা যায়, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টার পর থেকে ২৮ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন কন্যা শিশু জন্ম নেয়। এদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয় ঈশ্বরগঞ্জসহ দেশব্যাপী। জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওইদিনে জন্ম নেওয়া ৪ শিশুদের উপহার প্রদানের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য কর্মকর্তা। সিদ্ধান্ত অনুয়ায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীদের সঙ্গে নিয়ে নানা শিশুপণ্যের প্যাকেট পৌঁছে দেন স্বাস্থ্য কর্মকর্তা।

নবজাতক শিশুরা হলো উপজেলার জাটিয়া ইউনিয়নের পানোড় গ্রামের বিল্লাল- শিরিনা, পৌর এলাকার দত্তপাড়া গ্রামের আবুল শাহেদ – পারুল আক্তার, পৌর এলাকার কাকনহাটি গ্রামের কাঞ্চন- স্বর্ণা, কেন্দুয়া থানার কাশিপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রাজু- রহিমা দম্পতির ৪ নবজাতক কন্যা সন্তান।

উপহার পাওয়ার আনন্দে ওই চার নবজাতকের অভিভাবকরা খুশিতে স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। উপহার প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার জুনিয়র কনসাল্ট্যান্ট (গাইনি) ডা. শারমিন আক্তার, (এনেস্থেসিয়া) ডা. আফরোজা শাহীন, ডা. সুমি, ডা. সায়মা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোঃ সাকিব প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হুদা খান বলেন, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে আজ একটি বিশেষ দিন, কেননা একজন ভিশনারী নেত্রীর আজ জন্মদিন, তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্মদিনে আমার হাসাপাতালে আজ জন্ম নেয়া সকল শিশুকে উপহার দিতে পেরে ভাল লাগছে, এই নবজাতকেরাও একদিন ইতিহাস হয়ে উঠুক। তাছাড়া আমার হাসপাতালে প্রাপ্ত সেবা সমুহ সম্পর্কে সকলকে ‌অবহিত করা ও উৎসাহিত করার জন্যই আজকের এই আয়োজন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী জন্মদিনে জন্ম নেয়া নবজাতকরা পেলো বিশেষ উপহার

লিংক কপি হয়েছে!