● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪০ পিএম
কপি হয়েছে!

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উপাচার্য এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অদম্য সাহস, দৃঢ় মনোবল, অগাধ আত্মবিশ্বাস সর্বোপরি রাষ্ট্রনায়কোচিত দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়ন-অগ্রগতিতে অনুকরণীয়। উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বেলা ১১:৩০টায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য, নিরাপদ দীর্ঘ জীবন ও দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি কামনা এবং ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকদের নির্মম বুলেটে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। অতঃপর চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে কেক কাটেন। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনায় ফজরের নামাজের পর চবি ক্যাম্পাসস্থ সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে অদম্য গতিতে এগিয়ে চলেছে। এ ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কর্মসূচিতে চবি সিনেট-সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি পরিবহন ও প্রেস এর প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতির নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।