২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সম্প্রীতি সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন ধর্ম ও গোত্রের নানা শ্রেনি পেশার মানুষ অংশ নেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া, মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরী, লক্ষ্মীছড়ি থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার উল্লাহ, লক্ষ্মীছড়ি কালি মন্দির প্রধান রনজয় কুমার সর্ববিদ্যা, কুশিনগর বনবিাহর অধ্যক্ষ নন্দ বংশ থেরো। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, একে অপরের প্রতি সহনশীল মানুষিকতা তৈরী করতে হবে। কোনো ধর্মেই মানুষের অমঙ্গল কামনা করা হয়নি। মদ, জুয়াসহ সকল খারাব কাজ থেকে দুরে থাকলে সমাজ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। শান্তি বিনষ্ট হয় এমন কিছুই করা যাবে না। অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। মানুষ শ্রেষ্টজীব অশুভ প্রতিযোগিতা থেকে দুরে থাকতে হবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সম্প্রীতি সমাবেশ

লিংক কপি হয়েছে!