● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠিতে মহাপরিচালক পরিদর্শন করলেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম, এনআইডি সেবা প্রদান সংক্রান্ত ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড১) একেএম হুমায়ুন কবীর এ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তার সাথে ছিলেন আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

তিনি ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠ সুন্দর নির্ভুল ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সকল ভোটার তালিকায় আওতা ভুক্তদের সাথে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

তিনি বলেন, ভোটার আইডি কার্ড আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আপনাদের সুনির্দিষ্ট তথ্য প্রমানাদী দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজে সহযোগিতা করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সী, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুব, নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচএম গোলাম মোস্তফা, কাঠালিয়া উজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুবায়েত হোসেন প্রমূখ।