ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের সাহায্যকারী সংগঠন সেবা ফাউন্ডেশনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় অস্বচ্ছল হিন্দুদের মাঝে উপহার স্বরূপ শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকালে ইউনিয়নের পালোয়ান মার্কেট এলাকায় সংগঠনের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাপ্পা দে’র সভাপতিত্বে এবং ছাত্র নেতা তানভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পংকজ শাহা, সর্বজন শ্রদ্ধেয় রত্না দে, মিথুন দে, জহিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন ও ছাত্র নেতা আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে রত্না দে’কে অত্র সংগঠনের উপদেষ্টা মনোনীত করার প্রস্তাব করা হয়। পরে উপস্থিতিদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। সামগ্রী হাতে পেয়ে আনন্দ মেতে পরেন উপকারভোগীরা। এসময় তারা সংগঠনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যত সাফল্য কামনা করেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাপ্পা দে জানান, অসহায়দের সাহায্য করতে পারলে নিজের ভালো লাগে এবং তাদের মুখে হাসি ফুটানোই আমাদের মূল লক্ষ্য।
