● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঝালকাঠিতে শালিসিতে ডেকে নিয়ে নারীসহ চারজনকে পেটানোর অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০৯:০৩ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির রাজাপুরে শালিসিতে ডেকে নিয়ে নারী সহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শুক্তাগর ইউনিয়নের পিংড়ি বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলো উপজেলার পিংড়ি বাড়ইবাড়ি এলাকার মৃত আবতাব আলী সরদারের ছেলে মো. নুর আলম সরদার (৬০) তার স্ত্রী কাওসার বেগম (৫৫) ও দুই ছেলে মো. রিপন সরদার (২৬), হাফেজ মো. আব্দুল্লাহ (২০)।

আহত মো. রিপন সরদার জানায়, জমিজমা নিয়ে তার চাচাদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঐ বিরোধ নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংশা চলছে। ঘটনার দিন শনিবার বেলা ১১টার দিকে শালিস মিমাংশার কথা বলে রিপনসহ তার বাবা-মা ও ছোট ভাই আব্দুল্লাহকে তার চাচা কবির সরদার বাড়িতে ডেকে নেয়। এসময় তাদের আপন চার চাচা কবির সরদার, আব্দুল হক সরদার, ফেরদাউস সরদার, মিলন সরদার ও তাদের ছেলে-মেয়েসহ ১০/১২ জন মিলে শালিসদারদের সামনে রুমের মধ্যে আটকে রেখে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাওসার বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকিদের ভর্তি করেন।

অভিযুক্ত মিলন সরদার জানায়, আমার বড় ভাই আব্দুল হক সরদাররের শরীরে প্রথমে আঘাত করায় আমরা তাদেরকে মারদর করেছি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।