● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
গণমাধ্যম

জননেতা বাদশা’র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

জাগো ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০৯:৩৯ পিএম
কপি হয়েছে!

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোর্ট হড়গ্রাম বাজার সাংসদের নিজস্ব বাসভবনের দপ্তরে এ সৌজন্য সাক্ষাতের সময় “সমসাময়িক সাংবাদিকতা ও রাজশাহী প্রেক্ষিত” বিষয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংসদের হাতে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকা “ঐ নূতনের কেতন ওড়ে” ও সম্মাননা স্মারক তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে জননেতা ফজলে হোসেন বাদশা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ৷ সাংবাদিকরা দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক এবং সচেতন নাগরিক। বর্তমানে কিছু সাংবাদিক পেশাটিকে ব্যবসায়িক মনোবৃত্তিতে পরিণত করতে চাইছে। আমি আশা করি আপনারা এসমস্ত অপ-সাংবাদিকতা থেকে দূরে থাকবেন। আপনারা তরুণ সাংবাদিক, আপনাদের কাছে দেশ অনেক কিছু আশা করে। আমি আশাবাদী, আপনারা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সকল অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থেকে অশুভ রক্ত চক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাবেন। তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বিগত একবছরের কর্মকাণ্ডেরও ভূয়সী প্রসংশা করেন।

এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ফারুক আহমেদ,সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা ও শাহীন সাগর, সদস্য সুমন রহমান, আনসার তালুকদার স্বাধীন, এফডিআর ফয়সাল, নিহাল খান, রিদয় খান প্রমুখ উপস্থিত ছিলেন।