● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দা পৌরসভার ওয়াসার সাপ্লাই পানির অপচয় রোধে নেই কোন ভূমিকা কর্তৃপক্ষের

জাগো ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ০৬:১২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ওয়াসার সাপ্লাই পানির অপচয় রোধে কর্তৃপক্ষের কোন নজর নেই বল্লেই চলে।নগরকান্দা পৌরসভাবাসীর জন্য সুপেয় পানির জন্য গভীর নলকূপ (ওয়াসার) সাপ্লাই পানির ব্যবস্থা করে জনস্বাস্থ্য অধিদপ্তর। কয়েক মাস হয় তড়িঘড়ি করে ওয়াসার পাইপ লাইনের কাজ করে পানি সাপ্লাইর কাজ শুরু করে।স্থানীয় পৌরবাসী অনেকেই বলেন নিম্নমানের সামগ্রী,পাইপ, টেপকল দিয়ে তড়িঘড়ি করে ওয়াসার কাজ শেষ করে ঠিকাদার।যে কারনে উদ্বোধন করতে না করতে অনেক স্থান দিয়ে পাইপ ফেটে পানি বের হচ্ছে ও নিম্নমানের কল ব্যবহার করায় এবং নির্মান কাজে ত্রুটি হওয়ার কারনে কাজের কাজ কিছুই হচ্ছেনা।দিন রাত পানির অপচয় হচ্ছে। দেখবাল করার জন্য যারা নিয়োজিত রয়েছেন তাদের দায়িত্বহীনতায় আজ ওয়াসার এই দুর অবস্থা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা আকবর হোসেন কে অফিসে না পাওয়ায় ও তার ফোন নম্বরে ফোন দিলে রিসিভ না করায় এ বিষয় তার কোন বক্তব্য জানা যায়নি।