পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বিভিন্ন পূজা পরিদর্শন করলেন কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মুঃ ফখরুল ইসলাম মুকুল। রোববার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় দশমিনা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দশমিনা কেন্দ্রীয় মন্দির সহ বেতাগী সানকিপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড় রনগোপালদী সার্বজনীন দূর্গা মন্দির সহ এলাকার বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সংকর লাল দাস, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক পৌর শাখা মো. এনায়েত খান পলাশ, দশমিনা সদর ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি সোমেন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন, গলাচিপা উপজেলা শাখা কৃষক লীগের সদস্য বাদল চন্দ্র পাল সহ আওয়ামী লীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
