২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ সহ পালালো এক আসামি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৩ অক্টোবর ২০২২

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের রুস্তম শেখের ছেলে তেরাপ শেখ (৩২) কে গাজা সহ গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ। ৩ অক্টোবর সোমবার বেলা ১ টার দিকে ফরিদপুর কোর্টে পাঠানোর সময় তালমা সদরবেরা গ্রামের নূর জামাল জুট মিলস নামক স্হান থেকে সিএনজি চালিত আটো গাড়ি থেকে লাফিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি তেরাপ শেখ পালিয়ে যায়।
এদিকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ ব্যাপক গুরুত্ব দিয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক মাদক ব্যবসায়ীকে আটকের জন্য পুলিশের বিভিন্ন দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান অব্যাহত আছে বলে ওসি হাবিল হোসেন জানান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৩ অক্টোবর ২০২২

নগরকান্দায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ সহ পালালো এক আসামি

লিংক কপি হয়েছে!