● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় স্থানীয় মিমাংসায় কিশোরদের মারামারি 

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ০৯:০৩ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় স্থানীয় মিমাংসায় সোনাবেছাটারী গ্রামের কিশোর বনাম সুন্দর খাতা গ্রামের কিশোরদের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে।

সোমবার (০৩-অক্টোবর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য প্রদীপ চন্দ্রের বাড়িতে ঘটনাটি ঘটেছে। জানা যায়, উভয় গ্রামের উঠতি বয়সি কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইতি পূর্বে মারিমারি হয়। একে অপরকে দেখলেই উত্তেজিত কিশোররা প্রতিশোধ নিতে ব্যস্ত। এ নিয়ে সুন্দর খাতা শান্তির বাজারে উভয় পক্ষের মধ্যে পূণরায় মারামারি সৃষ্টি হলে স্থানীয় লোকজন উভয় পক্ষের অভিভাবকদের অবগত করেন।

পরবর্তিতে উভয় পক্ষের অভিভাবকদের সম্মতিতে ইউপি সদস্য প্রদীপ চন্দ্রের বাড়িতে মিমাংসার জন্য দিনক্ষন ঠিক করা হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তি ছপিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য সামছুল হকসহ ডিমলা সদর ইউনিয়নের ইউপি সদস্য হাসানুল ইসলাম এবং বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য প্রদীপ চন্দ্র রায় ও সাহের আলীর মধ্যস্থ্যতায় উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা চলাকালীন উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বিশৃংখলা সৃষ্টি হলে মারামারিতে রুপান্তরিত হয়।

এসময় সুজন, লিমন, নাইম, সাওন, হাসমত, জনি, সেলিম, সাগর, সহিদুল নামে কিশোররা প্রতিপক্ষের মারডাং এর ফলে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে সপিয়ার রহমান নামে এক ব্যক্তির নাকে উত্তেজিত এক অভিভাবক কিল-ঘুষি মারে এসময় তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তাৎক্ষনিক ইউপি সদস্য সাহের আলী ও প্রদীপ চন্দ্র আহত সফিয়ার রহমানকে বাঁচাতে গেলে তাহাদেরকেও উত্তেজিত কিশোর ও অভিভাবকরা মারডাং করে।

পরবর্তিতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম চৌধুরীকে অবগত করলে তিনি হাসপাতালে আহতদের দেখতে আসেন।
এসময় তিনি বলেন দিনদিন কিশোররা বেপরোয়া হয়ে উঠছে সামাজিক ন্যায় বিচার করতে না পারলে আরো বেপরোয়া হবে এই প্রজন্মের কিশোররা। তদন্ত করে সঠিক বিচার করার আশ্বাস দেন তিনি।