২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আমেজ চলছে। উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৬২ টি পূজা মন্ডপে চলছে দুর্গাপূজা। প্রতিটি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের শারদীয় উৎসব পালন করছে। দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। বিভিন্ন মন্ডপে দেয়া হয়েছে অনুদান।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল এর নেতৃত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির হিরো ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদকসহ কয়েকজন জনপ্রতিনিধিরা সরেজমিনে পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন। পরিদর্শন কৃত পূজা মন্ডব গুলো হলো চরহোসেনপুর পূজা মন্ডপ ও আশ্রবপুর দুর্গামন্দির। তারা এসময় উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২

ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন

লিংক কপি হয়েছে!