● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে রিপন মেম্বারের হামলার ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যাচার – চেয়ারম্যান মজনু 

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ০৮:১৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের নির্বাচিত রিপন মেম্বারের উপর হামলার ঘটনায় আমাকে জড়িয়ে সোমবার (৩রা অক্টোবর) ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন । ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে রিপন মেম্বারের সাথে যে ঘটনা ঘটেছে ঐ ঘটনা ওদের একান্ত নিজস্ব বিষয় , ওরা পরস্পর বন্ধু বটে । আমি শুনেছি ওরা নিজেরা নিজেরাই ধস্তা ধস্তি করেছে । উপরোক্ত কথা গুলো বলেছেন ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু ।

শহীদুল ইসলাম মজনু আরো জানান, মানববন্ধনে দাঁড়িয়ে মেম্বার কল্যাণ এ্যাসোসিয়েশনের সদস্যরা উল্লেখ করেছে আমার ইন্দনে এবং নির্দেশে শামসুল হক , ইলিয়াস মেম্বার সহ কতিপয় ব্যক্তিরা হামলা করেছে কিন্তু এ কথা সত্য নয় । সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।
যারা মানববন্ধন করেছে তাদের সাথে আমার দীর্ঘ দিনের এলাকাভিত্তিক রাজনৈতিক বিরোধ চলছে । তাই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য  আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে ।