নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে ‘‘সময়ের অঙ্গীকার-কণ্যা শিশুর অধিকার’’ এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইফুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক,শিক্ষক মনির হোসেন প্রমূখ।
